বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজের ডাক, ফুটবল মাঠে তরুণদের জয়গান টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন

টঙ্গীবাড়ীতে বিদ্যালয়ে ঢুকে ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজনকে কুপিয়ে যখম, সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিদ্যালয়ে ঢুকে ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজনকে কুপিয়ে যখম, সংবাদ সম্মেলন

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: – মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতিপাড়া শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢুকে ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজনকে কুপিয়ে যখম করার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারী অভিযোগ করেন,গত শুক্রবার (১৭ এপ্রিল) বিদায় অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক এর নাম দেওয়ায় পাচঁগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম এর ছত্রছায়ায় নিষিদ্ধ সংগঠন পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আজাহার শেখ, যুবলীগ নেতা জাফর শেখ ও আওলাদ খন্দকার তাদের লোকজন নিয়ে এ সন্ত্রাসী হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয় এবং অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের একটি আনন্দঘন অনুষ্ঠানকে ঘিরে এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

 

সংবাদ সম্মেলন থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

 

এসময় তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।এ সময় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও চাঠাতীপাড়া এলাকায় অবস্থিত শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে।

এ সময় সাবেক আওয়ামী লীগ নেতা শেখ আজহার ও সাবেক যুবলীগ নেতা জাফরের নেতৃত্বে ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির এর ভাতিজা সাব্বির বেপারী ও রায়হান ব্যাপারীকে কুপিয়ে গুরুতর যখন করে আজাহার,জাফর, আলি,রিয়াজ আওলাদ সহ তাদের লোকজন।

 

এঘটনায় টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews