শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বাতিলের ২০ বছর পর এসআই পদে পুনরায় নিয়োগ রুবেল মিয়ার

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কৃতি সন্তান রুবেল মিয়া বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন।

 

জানা যায়, ২০০৬ সালে এসআই পদে তার নিয়োগ চূড়ান্ত হলেও দলীয় নিয়োগের অভিযোগ এনে আওয়ামী লীগ সরকার তার নিয়োগ বাতিল করে দেয়।

 

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার পর অবশেষে ২০২৬ সালে তিনি পুনরায় নিয়োগ লাভ করেন। এ নিয়োগে পরিবারসহ এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। রুবেল উপজেলার পশ্চিম আউটশাহী গ্রামের এবাদুল মাতব্বর এর ছেলে।

 

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তাকে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক (ডাবলু) রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

 

এসময় তিনি রুবেল মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

থানার অন্যান্য পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত এই সহকর্মীর সার্বিক সফলতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews