শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের সদস্য হিসাবে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে জাতীয় সংসদের স্পীকার মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়ন দেওয়া হয়েছে আরো ৪এমপিকে।

 

বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট ধারা অনুসারে সংসদ সদস্যদের মধ্য থেকে এসব সদস্য মনোনয়ন প্রদান করা হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন— ঢাকা-২ আসনের এমপি মোঃ আসাদুজ্জামান, নরসিংদী-১ আসনের

খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের

এ. কে. এম. ফজলুল হক মিলন ও সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মোঃ আব্দুল ইসলাম খান।

 

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বাজেট অনুমোদন, নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সিনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews