শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সরকারি হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষায় জাতীয় ছাত্রশক্তির হেল্প ডেস্ক কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সরকারি হরগঙ্গা কলেজে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় জাতীয় ছাত্রশক্তির হেল্প ডেস্ক কর্মসূচি

 

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে হেল্প ডেস্ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের সহযোগিতা ও সেবার লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

 

কর্মসূচির আওতায় পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে আগত অসুস্থ শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া দূর-দূরান্ত থেকে আগত অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করা হয়, যা তাদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে সাধারণ জনগণের জন্যও বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তচাপ (প্রেসার) পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক আব্দুল আলিম, যুগ্ন সমন্বয়ক ফারজানা আক্তার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শিশির হাসান, মূখ্য সংগঠক শান্ত, যুগ্ন সদস্য সচিব নয়ন আহমেদ,যুগ্ন আহবায়ক অভি আহমেদ, মুন্সীগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব জুয়েল আহমেদ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় নেতৃবৃন্দরা জানান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews