শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়িতে খাল খনন কে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান কে মারধর

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে খাল খনন প্রকল্পকে কেন্দ্র করে উত্তেজনা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে, যেখানে পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী (৬৪) মারধরের শিকার হয়েছেন।

 

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল বেপারী ও বজলু শেখের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে আহত আবু সিদ্দিক বেপারীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতের ছেলে আরিফ জানান, পাঁচগাঁও থেকে গারুগাঁও পর্যন্ত খাল খননের প্রায় ৩০ লাখ টাকার একটি প্রকল্প ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছে। এ প্রকল্প নিয়ে আলোচনা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে ডাকা হলে, সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রকল্পটি নিজেদের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তার বাবার ওপর হামলা চালানো হয়।

 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রবীণ জনপ্রতিনিধির ওপর এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে এবং তিনি ঘটনার বিচার দাবি করেন।

 

অন্যদিকে, অভিযুক্ত সাইফুল বেপারী দাবি করেন, অতীতে তারা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন এবং যিনি তাদের বিরুদ্ধে মামলার বাদী ছিলেন তাকে প্রকল্পের সাধারণ সম্পাদক করায় তারা আপত্তি জানান। তিনি বলেন, বড় ধরনের হামলা নয়, “সামান্য হাতাহাতি” হয়েছে।

 

এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন এবং অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews