শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব হাওলাদার নামে এক পিকআপ ড্রাইভারকে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছে এলাকাবাসী।

 

এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার মারিয়ালয় গ্রামে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামের মোকলেস শিকদার, নিজু সিকদার ও প্রতিবেশী মাহবুব হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর আগেও মোকলেস সিকদার গংরা মুন্সীগঞ্জ কোর্টে একটি মামলাও করে। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মাহবুব হাওলাদারের বিরুদ্ধে গুরুতর মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে। তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা একজন নিরীহ ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তাকে হয়রানির মুখে ফেলছে।

 

বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews