শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের আসন্ন রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হোসেন পুস্তি-র নাম আলোচনায় রয়েছে। মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নে তার নির্বাচন করার বিষয়ে স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে ।

পরিবার ও রাজনৈতিক প্রেক্ষাপটে মোহাম্মদ হোসেন পুস্তি রামপাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা মোশাররফ হোসেন পুস্তি-র পরিবারের সদস্য স্থানীয় অনুসারীরা তাকে এই নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন । তাছাড়া মোহাম্মদ হোসেন পুস্তি যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়ন জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত জনসংযোগ রক্ষা করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এবং স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করতে উৎসাহ ও প্রেরণা দিচ্ছেন।

 

ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে তিনি পৃষ্ঠপোষকতা করছেন বলেও জানা গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসেন পুপ্তি বলেন, রামপাল ইউনিয়নের মানুষ‌ আমাকে আগেও ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। আমি সবসময়ই তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আমার প্রধান লক্ষ্য হবে সুষম উন্নয়ন নিশ্চিত করা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। ইনশাআল্লাহ আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews