শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নয়া কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্পাদক শাহনাজ হীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ বেগম হীরা।

 

নতুন কমিটির সভাপতি সজল ও সাধারণ সম্পাদক হীরা দুইজনই সংস্কৃতি কর্মী ও সাংবাদিক।

সভায় জোটভুক্ত ৬৬টি সংগঠনের ৫২ টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক তলবি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল সভা সঞ্চালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ,

হোসনে আরা ঝুমুর, অ্যাডভোকেট মুহাম্মদ নাসিম আক্তার সুমন,অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা আল মামুন টিটু, ভিপি শাহীন, এনামুল হক, গৌতম মুখার্জী, জহিরুল হক, গোবিন্দ চন্দ্র মন্ডল, বাউল জাহাঙ্গীর, শেখ মো. শিমুল, আজিজা খাতুন মিতা, মাহবুবুল আলম, শেখ সুমন, শামীম শেখ, কাজী নিপা, নুরুজ্জামান লিপু, আসমা ইসলাম দিপ্তি, অ্যাডভোকেট তানভীর, ফয়েজ আহমেদ, সৈকত হাসান, পিন্টু, মাহবুব আলম জয়, ফারজান সুমনসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও বিস্তৃত করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জে সাংস্কৃতিক চর্চা, নাট্য, সংগীত, আবৃত্তি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি এ ধারাবাহিকতা বজায় রেখে জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হোসেন সজল বলেন, সকলকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে তারা কাজ করবেন।

সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা বলেন, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews