শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিঘিরপাড়ে শামসুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

আলি আক্কাস স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে শামসুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১মে ২০২৬) দিনব্যাপী দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, দন্ত ও বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় চক্ষু হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, পপুলার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

 

আয়োজকরা জানান, সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী ক্যাম্পে সেবা নিতে আসেন। চিকিৎসকদের পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। বিশেষ করে চক্ষু বিভাগের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দৃষ্টিশক্তি পরীক্ষা, স্লিট ল্যাম্পে চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রাখা হয়।

 

দন্ত চিকিৎসা বিভাগে দাঁতের বিভিন্ন সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডায়াবেটিস, হৃদরোগ, শিশু রোগ, মেডিসিন এবং নিউরোলজি বিষয়ক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. এ. কে. এম সালেক, অধ্যাপক ডা. এস. এম সাইফুল ইসলামসহ আরও অনেক অভিজ্ঞ চিকিৎসক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়।

দিনব্যাপী এ ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews