শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে ৬ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ৬ মাদক কারবারী গ্রেফতার

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। শনিবার রাতে ও রবিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হাট বালীগাওঁ গ্রামের দলিল উদ্দিন মাঝির স্ত্রী সামছুর নাহার (৩৯),পুরাপাড়া গ্রামের হাকিম আলী শেখের ছেলে বাদশা(৪৫),একই গ্রামের হোসেন বেপারীর ছেলে জালাল বেপারী,(২২) হাসাইল গ্রামের রফিক বেপারীর ছেলে রমজান বেপারী(২৬),চান মিয়ার ছেলে মোঃ শরিফ,জজ মিয়ার ছেলে হৃদয় মিয়া(২২) । পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গিবাড়ী থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২১৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews