শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক দরিদ্র চা দোকানদারের দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শামসু শেখ (৪৫) ওই এলাকার মৃত সাইজুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শামসু শেখের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলদি ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর একটি ছোট চায়ের দোকান বসানোর ব্যবস্থা করে দেন। ওই দোকান থেকেই কোনোভাবে পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছিল।

অভিযোগ রয়েছে, গত রবিবার (৩ মে) সকালে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অরুন তালুকদারের নির্দেশে ৫-৭ জন লোক এসে দোকানটি ভেঙে ফেলে। এ সময় দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী।

 

শামসু শেখ অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ মানুষ, এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এসে দোকান ভেঙে ফেলায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”

 

শামসু শেখ এর আত্বীয় জাকির হোসেন বেপারি বলেন, সরকারি জমিতে দোকানঘর। সরকারের প্রয়োজনে ভেঙে দিলে আমাদের দু:খ থাকতোনা কিন্তু অরুন তালুকদার কি কারনে ভাঙলো এটার বিচার চাই।

 

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা অরুন তালুকদার মুঠোফোনে বলেন, দোকানঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানিনা। তাদের সাথে আমার পূর্ব বিরোধ ছিলো যার কারনে তারা আমার নাম বলেছে।

 

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews