শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

টঙ্গীবাড়ীতে এবারের ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত সিকদার এগ্রো ফার্মের গরু

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে এবারের ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত সিকদার এগ্রো ফার্মের গরু

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের উত্তর গনাইসার শিকদার বাড়িতে কুরবানির পশু প্রস্তুত করেছে সিকদার এগ্রো ফার্ম। দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা গরুগুলো ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের নজর কাড়ছে।

ফার্ম কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে অভিজ্ঞ খামারিদের তত্ত্বাবধানে গরুগুলোকে সবুজ ঘাস, খৈল, ভুসি ও পুষ্টিকর খাবার খাইয়ে পরিচর্যা করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। ফলে গরুগুলো সুস্থ, সবল ও কুরবানির জন্য উপযোগী হয়ে উঠেছে।

এবার সিকদার এগ্রো ফার্মে ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হয়েছে। ক্রেতাদের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে রাখা হয়েছে বিভিন্ন দামের গরু। পরিচ্ছন্ন পরিবেশ ও যত্নশীল ব্যবস্থাপনার কারণে প্রতিদিনই ফার্মে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

সিকদার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমিন সিকদার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ক্রেতাদের হাতে সুস্থ ও নিরাপদ কুরবানির পশু তুলে দেওয়া। ভালোবাসা ও আস্থাই আমাদের অনুপ্রেরণা।”

ঈদকে সামনে রেখে স্থানীয়দের মধ্যেও ফার্মটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই সরাসরি ফার্মে গিয়ে গরু দেখছেন এবং পছন্দ অনুযায়ী বুকিং দিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews