শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এ শাখার মাধ্যমে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

শনিবার (১৬ মে) সকাল ১১টায় টঙ্গিবাড়ী উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবি এম আব্দুস সাত্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

 

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন এই শাখা স্থানীয় তরুণ উদ্যোক্তা ও বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই শাখা ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নূর মহল আশরাফী, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, কর্মসংস্থান ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews