শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আউটশাহী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবান্ধব উদ্যোগে প্রশংসার জোয়ার

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

আউটশাহী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ, শিক্ষাবান্ধব উদ্যোগে প্রশংসার জোয়ার

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের আউটশাহী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) আউটশাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম হাওলাদার এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, তিনি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে পড়াশোনার বিকল্প নেই। তাই সকলকে মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক ও অভিভাবকরা বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিরা যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে নজরুল ইসলাম হাওলাদার বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, শিক্ষার্থীবান্ধব এ উদ্যোগ আউটশাহী ইউনিয়নে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews