শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন মোয়াজ্জেম হোসেন শিকদার

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

আগামী ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন শিকদার। তাঁর প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার নিজ আইডি তে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। এরপর তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “বেতকা ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গঠনের লক্ষ্যে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।”

তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমেও গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

 

এদিকে, মোয়াজ্জেম হোসেন শিকদারের প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তাঁর সমর্থকরা। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি বেতকা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews