শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব

 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

 

 

মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর জমজমাট ফাইনাল খেলায় নীলঘোড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুরমা বয়েজ ক্লাব।

 

শুক্রবার (১৬ মে) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মীরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন রতন, বিএনপি নেতা ও সমাজসেবক হাজী মো. আল হেলাল রয়েল, শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন এবং মুরমা বয়েজ ক্লাবের পরিচালক মো. শাহিন মাদবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় নীলঘোড়া স্পোর্টিং ক্লাব ও মুরমা বয়েজ ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নীলঘোড়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুরমা বয়েজ ক্লাব।

 

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৮০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। অপরদিকে রানার্সআপ নীলঘোড়া স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মিনি স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews