শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সিরাজদিখানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মজিবর (৬০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত মজিবর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৫টি মামলায় তিনি অভিযুক্ত এবং কয়েকটিতে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে সিরাজদিখানের বালুচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করে গ্রেফতার দেখানো হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

গ্রেফতারকৃত মজিবরকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews