শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কামারখাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুর ১২টায় কামারখাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাউসার আহমেদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে ২১ লাখ ১ হাজার ৫০০ টাকা, উন্নয়ন ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৫৫৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা এবং রাজস্ব উদ্ধৃত্ত ৬২ হাজার ৫০ টাকা।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম সিয়াম, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. খোরশেদ শিকদার, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইলিয়াস মুন্সী, মিজান মৃধা, নারী ইউপি সদস্য পারভীন ও সেলিনা বেগম, মালয়েশিয়া যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ও স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. আব্দুল হাকিম দেওয়ান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ঝুমুর মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews