শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দম্পতি কে মারধরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে শিশুদের মারামারিকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে ইউনিয়নের অধ্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোখলেস মাদবর (৩৮) ও তার স্ত্রী বিথী আক্তার (২৭) টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় রুবেল (৪০), সোহেল (৩২) ও জালাল (৬০)-এর বিরুদ্ধে টংগিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের অধ্যনগর এলাকার বাসিন্দা মোখলেস মাদবর দুপুরে এলাকার পাকা সড়কে শিশুদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত রুবেল, সোহেল ও জালালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে মোখলেস মাদবর ও তার স্ত্রী বিথী আক্তারের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় তাদের কিল-ঘুষি ও কাঠের টুকরা দিয়ে মারধর করা হয়। এতে স্বামী-স্ত্রী দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী মোখলেস মাদবর বলেন, “ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

 

অভিযুক্ত সোহেল এর মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু’র বক্তব্য নিতে ফোন দিলে তিনি বলেন, আগে মামলার আয়ুর নাম বলেন আয়ু কে জিজ্ঞেস করে নেই। আর আপনি ফোনে ফোনে আমার কি বক্তব্য জানতে চান? ঘটনা সম্পর্কে আমার জানতে হবে বুজতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews