শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

বেতকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বেতকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গববাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা রহিমা দেওয়ান এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা, আয়-ব্যয়ের বিভিন্ন খাত এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেটের গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার টাকা (এক কোটি একত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকার বাজেট ঘোষণা করা হয়। উপস্থিতরা বাজেট বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews