শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি: নিখোঁজ ১

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি: নিখোঁজ ১

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে কোরবানির গরুবাহী একটি ট্রলার ডুবে ২৩টি গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ১৪ জন পাইকার ও ৫টি গরু।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুল মিস্ত্রির ছেলে।

নৌপুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে রওনা হন। পথিমধ্যে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে প্রবল বাতাস ও নদীর উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ১৪ জন পাইকার সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব আলী নিখোঁজ হন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে আগামীকাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযান পরিচালনা করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews