শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টুডিও উদ্বোধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টুডিও উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার

নতুন উদ্যম, আধুনিক সংবাদ পরিবেশন ও ডিজিটাল সম্প্রচারের লক্ষ্য নিয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টুডিও উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

আয়োজক সূত্রে জানা গেছে, সংবাদপত্রটির সম্প্রচার ও গণমাধ্যম কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার উদ্দেশ্যে এই স্টুডিও চালু করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, সামাজিক সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়নের সঞ্চালনায় অনলাইনে অফিস উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মজিবুর রহমান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম মাওলা পিএসএম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, মুন্সিগঞ্জ সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আরফিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, শিক্ষক ও সংগঠক বাহাউদ্দীন বাহার, গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অভ্যর্থনায় ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা,র নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ ও বার্তা সম্পাদক আবু নাসের লিমন।

আয়োজকরা জানিয়েছেন, এই স্টুডিও উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সংবাদ পরিবেশন, ভিডিও কনটেন্ট নির্মাণ এবং ডিজিটাল সাংবাদিকতার নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তারা প্রত্যাশা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews