রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক সংগঠনের নতুন সমন্বয়কারী পরিষদ গঠন মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ, চার বছরে ১২ হাজার চারা উপহার লৌহজংয়ে ৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ, চার বছরে ১২ হাজার চারা উপহার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজারে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান, জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার টঙ্গীবাড়ী থানার বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলাসহ ৬ আসামি গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে পাটের জাক ভিজানো নিয়ে বিরোধ, গৃহবধূকে কুপিয়ে আহতের অভিযোগ

ফতুল্লায় কারখানা মালিক হারুন খালাসী খুন, কর্মচারী মীম আটক

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

আপন সরদার স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের আগের রাতে এক হোসিয়ারি কারখানার মালিককে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সায়েম আল আরাফাতের বাড়ির নিচতলায় অবস্থিত ‘হিমা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টস’-এ এ ঘটনা ঘটে।

নিহত হারুন খালাসী (৪২) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের নগরজোর গ্রামে।

নিহতের ছোট ভাই সেলিম খালাসী অভিযোগ করে বলেন, তার ভাইকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারখানার সাবেক এক নারী কর্মচারী মীম ও তার সহযোগীরা জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ।

তিনি আরও দাবি করেন, হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধামাচাপা দিতে প্রথমে মরদেহ একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়, পরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। সে অনুযায়ী প্রায় ২০ জন শ্রমিক সারাদিন কাজ শেষে কারখানায় অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের কিছু পর হারুন খালাসী এসে শ্রমিকদের অপেক্ষা করতে বলে মীমসহ কয়েকজনকে নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় পর তাকে অচেতন অবস্থায় বের করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তবে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মীম নামে এক নারী কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews