শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বক্তাবলী শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনির ৬ দিন পর আইসিইউতে মারা গেল অভিযুক্ত হিরু

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বক্তাবলী শিশু ধর্ষণ: গণপিটুনির ৬ দিন পর আইসিইউতে মারা গেল অভিযুক্ত হিরু

 

নিজেস্ব প্রতিনিধি: গণপিটুনির ৬ দিন পর আইসিইউতে মারা গেল অভিযুক্ত হিরু

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণে অভিযোগে গণপিটুনির শিকার তরুণ ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

 

ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

নিহত যুবকের নাম হিরু। ২১ বছর বয়সী এ তরুণ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

 

গত ২২ মে বিকেলে হিরুর বিরুদ্ধে একই এলাকার ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে।রাতে তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে গণপিটুনি দিলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

 

ধর্ষণের ঘটনায় পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরুকে প্রধান আসামি এবং তার বন্ধু একই এলাকার জামাল হোসেনের ছেলে মো. সোহেলকে ধর্ষণে সহযোগী হিসেবে উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।

 

পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন, হিরু পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ শাহবাগ থানার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

 

হিরুর মৃত্যুর ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হবে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “নিহতের স্বজনরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা গ্রহণ করা হবে। এটি হবে হত্যা মামলা।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews