মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জব্দকৃত মাটি কৃষিজমিতে ফেরত দিল টঙ্গীবাড়ী প্রশাসন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর বার্তা মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় পদ্মার বুকে দুই শতকের ঐতিহ্য, দিঘিরপাড়ের ভাসমান পাটের হাটে কোটি টাকার বেচাকেনা টংগিবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুরে জামায়াত নেতার ব্যক্তিগত উদ্যোগে সড়কবাতি স্থাপন  বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন সাইফুল ইসলাম চঞ্চল মাতবর টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট টঙ্গিবাড়ীতে চেয়ারম্যানের চাচাতো ভাইসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

মিরকাদিম পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 

শনিবার (৩০ মে) মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এবং মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ স্থান থেকে কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। একইসঙ্গে মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলায়ও একযোগে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব।”

স্থানীয়রা দ্রুত বর্জ্য অপসারণে সন্তোষ প্রকাশ করে পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews