শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আজ ৩০ মে ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক সরেজমিনে খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করেন। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে বলেন, স্থানীয় জনগণ যেন দ্রুত এই প্রকল্পের সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর অবকাঠামোর উন্নয়নে খাল পুনঃখননের গুরুত্বও তুলে ধরেন।

এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মিরকাদিম পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং নাগরিক ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews