শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত এবং মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।

মিরকাদিম পৌরসভার আয়োজনে এবং ফুল পাখি নদী সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সঠিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং টেকসই নগর উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহস্থালি বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews