শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

শ্রীনগরে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে হত্যা চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। শনিবার (৩০ মে) বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাড়ৈখালী বাজার এলাকা থেকে মামুন (৪২) নামে ওই আসামিকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুন শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী রাজিব (৩৫) নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে মামুন, হাসান ও কালামসহ কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা চায়ের কাপ দিয়ে রাজিবের মুখে আঘাত করলে তার একটি দাঁত ভেঙে যায়। পরে তারা তার বুকের বাম পাশে উপর্যুপরি আঘাত করে।

আহত অবস্থায় রাজিবকে প্রথমে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews