শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়িতে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি থেকে সরদারবাড়ি পর্যন্ত ৩৮০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের মাটির রাস্তায় ইটের সোলিংয়ের মাধ্যমে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (২১ জুন) বিকেলে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধোপাবাড়ি এলাকায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষকে নানা ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়তে হতো। ইটের সোলিং নির্মাণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

 

বক্তারা আরও বলেন, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান মো. রনি গাজীর উদ্যোগ এবং উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সহযোগিতায় স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দে এ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রনি গাজী, স্থানীয় জাহাঙ্গীর সরকার, জুলহাস মুন্সী, হাবিব মাদবর, মহসিন বেপারী, হাবিব গাজী, শাকিল বেপারী, জব্বার সরদার, শহীদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল গাজী, আলম বেপারী, মজিবুর সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews