শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে নিজ বাড়ীর সামনে গৃহবধূকে মারধরের অভিযোগ 

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে নিজ বাড়ীর সামনে গৃহবধূকে মারধরের অভিযোগ

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে নিজ বসত বাড়ীর সামনে গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ ফারজানা আক্তার তিশা ( ২৮)কে বাড়ীর লোকজন উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৬শে জুন শুক্রবার রাতে টঙ্গিবাড়ী থানায় গৃহবধূ ফারজানা আক্তার তিশা বাদী হয়ে ইমরান মোল্লা ও সাখাওয়াত হোসেন রিকুকে আসামি একটি অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার পলাশপুর গ্রামের তৈয়ব আলী হালদারের মেয়ে ফারজানা আক্তার তিশার সাথে একই উপজেলার বসাউল্লা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে সাখাওয়াত হোসেন রিকুর সাথে ১৪ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রতিনিয়ত শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করিত । তাদের সংসারে ১ছেলে ও ১ মেয়ে রয়েছে । স্বামীর নির্যাতনে সইতে না পেরে ৩০শে জুন ২০২৫ই তারিখে স্ত্রী ফারজানা আক্তার তিশা ডিভোর্স দেয়। এরই জের ধরে ২৬শে জুন শুক্রবার সকালে বাড়ীর গৃহ পরিচালক নাবি মিয়া দুধ বিক্রি করতে টঙ্গিবাড়ী বাজারে যাওয়ার সময় মাঝি বাড়ী সামনে পৌছালে আসামিরা গতি রোধ করে মারধর করে দুধ রাস্তার মধ্যে ফেলে দেয় । সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় । নাবি মিয়া বলে গরুর খাবারের দোকানে বাকী ছিল, তাই দোকানদারকে টাকা দেওয়ার জন্য সাথে করে টাকা নিয়েছিলাম। বিষয়টি বাড়ীতে জানানো হলে ওই দিন দুপুরে ফারজানা আক্তার তিশার নিজ বসত বাড়ী থেকে রাস্তার দিকে যাওয়ার সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে গাছের ডালা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ।

টঙ্গিবাড়ী থানা ওসি মোহাম্মদ শামিম আহমেদ জানান, এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করা হয়েছে । তদর্ন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews