শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের ব্যবস্থাপনা, মাঠ প্রস্তুতকরণ, নিরাপত্তা, খেলোয়াড়দের আবাসন, চিকিৎসা ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান,জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা ।

সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে জাতীয় পর্যায়ের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবার সম্মিলিত প্রচেষ্টায় টঙ্গিবাড়ীতে একটি সফল ও প্রাণবন্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews