শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড মোঃ ওয়াজেদ ওয়াসীফকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে টঙ্গিবাড়ী প্রেসক্লাব।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার দেওয়া হয়। টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ব.ম. শামীম সাংবাদিক টিটু চৌধুরী,মিজারনুর রহমান খান,বাবু হাওলাদার,জেসমিন সুইটি,মিয়া চান শেখ,আব্দুল্লাহ,অর্পি সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টঙ্গিবাড়ীতে দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি সেবা কার্যক্রম পরিচালনা করেছেন। ভূমিসেবা সহজীকরণ, সাধারণ মানুষের হয়রানি কমানো এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল। তাঁর বদলিতে টঙ্গিবাড়ী বাসী একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে হারাচ্ছে।

বিদায়ী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ তাঁকে কাজ করতে অনুপ্রাণিত করেছে। টঙ্গিবাড়ীর মানুষের আন্তরিকতা ও ভালোবাসা তিনি সবসময় স্মরণ করবেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews