শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিকটি স্থাপনের প্রায় পাঁচ বছর পর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে ক্লিনিকটি স্থাপন করা হলেও এতদিন উদ্বোধন ও কার্যক্রম শুরু হয়নি। এতে দীর্ঘ সময় ধরে চর বেহেরপাড়া ও আশপাশের এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ হাতের নাগালে প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ক্লিনিকটি পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মালেক। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ক্লিনিকটির কার্যক্রম চালুর বিষয়ে তাদের আশ্বস্ত করেন। আপাতত সপ্তাহে দুই দিন ক্লিনিকটি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মালেক বলেন, প্রায় পাঁচ বছর ধরে জনবল নিয়োগ না হওয়ায় ক্লিনিকটির কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। বর্তমানে সপ্তাহে দুই দিন ক্লিনিকটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিঘীরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশপাশের কয়েকটি গ্রাম এবং এলাকার একটি আশ্রয়প্রকল্পে বিপুলসংখ্যক মানুষের বসবাস। পাশাপাশি মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি আশ্রয়প্রকল্পেও অনেক মানুষ থাকেন। সব মিলিয়ে এসব এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রাথমিক চিকিৎসার জন্য দূরের স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল ছিলেন।
প্রায় পাঁচ বছর পর ক্লিনিকটি চালুর উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। তাঁদের ভাষ্য, নিয়মিতভাবে ক্লিনিকটির কার্যক্রম চালু হলে নিম্নআয়ের মানুষসহ এলাকার সাধারণ বাসিন্দারা সহজেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এতে চিকিৎসার জন্য দূরে যাওয়ার ভোগান্তিও অনেকটা কমবে।
ক্লিনিকটি চালুর উদ্যোগের পেছনে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, শামীম মোল্লা ও লিখন খানের ভূমিকা রয়েছে বলে জানা গেছে।
বুধবার ক্লিনিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন সভাপতি শামীম মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার খোকন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মালেক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এস এম মিজানুর রহমান এবং স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মেরিনা জাহান মুন্নী।
স্থানীয়রা বলছেন, স্থাপনের পর দীর্ঘদিন বন্ধ থাকা ক্লিনিকটি নিয়মিত চালু হলে চর বেহেরপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমবে। পাঁচ বছর অপেক্ষার পর ক্লিনিকটি চালুর উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবেই দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews