শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানার কাজীরপাগলা এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাজীরপাগলা সাকিনস্থ অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার নারী হলেন রাজেদা বেগম (৪৫)। তিনি পদ্মাসেতু উত্তর থানার গোয়ালীমান্দ্রা এলাকার মৃত ঘোষাল মিয়ার মেয়ে ও মিঠুনের স্ত্রী।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কাজীরপাগলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাজেদা বেগমকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম। এ সময় ডিবি পুলিশের সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews