শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোতা মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রুমান (২৮) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ৩টা ১২ মিনিটের দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাছের পোনা নিয়ে ঢাকার দিক থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা তোতা মিয়া ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় চালক রুমান গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অত্যাধুনিক স্পেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে তাকে গাড়ি থেকে বের করে আনে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহত চালককে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রাণীনগর থানার পারুল ভূসিয়া গ্রামের আমজাদের ছেলে। আহত রুমানের বাড়ি বগুড়ার আদমদিঘীতে।
পরে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানে চালক রুমান ও মাছের পোনা মালিক তোতা মিয়া ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews