শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানীয়ার দায়িত্ব গ্রহণ টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা টঙ্গীবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মাদকমুক্ত সমাজের ডাক, ফুটবল মাঠে তরুণদের জয়গান টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবযোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানীয়া,টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,টঙ্গীবাড়ি থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হামিদুল্লাহ মিয়া,টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,মাধ্যমিক শিক্ষা একডেমিক সুপাভাইজার হান্নান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেস টঙ্গীবাড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও তাহমিনা আক্তারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জনসেবা, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষা ও ইউনিয়ন ভিত্তিক নবকিরণ ক্লাব সহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিদায়ী ইউএনও তাহমিনা আক্তার তাঁর বক্তব্যে টঙ্গীবাড়ির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন, তা তিনি সবসময় স্মরণ রাখবেন। নতুন কর্মস্থলেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews