
আপন সরদার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১ আগস্ট (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি
উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার
সভাপতিত্ব এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,দিঘির পার ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা,পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া তার বক্তব্যে প্রতিযোগিতার সুশৃঙ্খল আয়োজন ও সফলতার কামনা করেন।
উল্লেখ্য, এবারের নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যার অংশ হিসেবে টঙ্গিবাড়ীতে এই প্রতিযোগিতার সূচনা হলো।