সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী গুরুতর আহত পাঁচ বছর পর চালু হলো দিঘীরপাড়ের বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক, ৫ টাকায় মিলবে চিকিৎসা ও ওষুধ ​টঙ্গিবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন টংগিবাড়ীতে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মাদক ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি আব্দুস সালাম আজাদের টঙ্গীবাড়িতে নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানীয়ার দায়িত্ব গ্রহণ টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা টঙ্গীবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মাদকমুক্ত সমাজের ডাক, ফুটবল মাঠে তরুণদের জয়গান

পাঁচ বছর পর চালু হলো দিঘীরপাড়ের বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক, ৫ টাকায় মিলবে চিকিৎসা ও ওষুধ

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
oplus_1024

নিজস্ব প্রতিবেদন

স্থাপনের প্রায় পাঁচ বছর পর অবশেষে চালু হয়েছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক। দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লিনিকটির কার্যক্রম শুরু হওয়ায় চর বেহেরপাড়া ও আশপাশের এলাকার প্রায় পাঁচ হাজার মানুষের জন্য কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
২০২১ সালে ক্লিনিকটি স্থাপন করা হলেও এতদিন সেখানে উদ্বোধন কিংবা নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়নি। ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ছোটখাটো অসুস্থতার জন্যও দূরের স্বাস্থ্যকেন্দ্র কিংবা বেসরকারি চিকিৎসাকেন্দ্রে যেতে হতো। এতে সময় ও অর্থ—দুই-ই ব্যয় হতো।
এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লিনিকটিতে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। মাত্র ৫ টাকার বিনিময়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।
জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিকটি পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মালেক। পরিদর্শনের সময় তিনি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্লিনিকটির কার্যক্রম চালুর উদ্যোগ নেন। তাঁর উদ্যোগের পর সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে ক্লিনিকটির চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হয়।
আজ ক্লিনিকটি চালুর সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মেরিনা জাহান মুন্নী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহিনুর বেগম, স্বাস্থ্য সহকারী রীনা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শফিক হালদার (খোকন), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) কৌশিক সূত্রধর ও লুৎফর রহমান শেখ।
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচ বছর আগে ক্লিনিকটি স্থাপন করা হলেও দীর্ঘদিন চিকিৎসাসেবা না থাকায় ভবনটি তাদের তেমন কোনো কাজে আসেনি। এখন ক্লিনিকটি চালু হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। মাত্র ৫ টাকায় চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করছেন তারা।
তাদের প্রত্যাশা, নির্ধারিত দুই দিন নিয়মিতভাবে ক্লিনিকটি খোলা রাখা হবে এবং স্বাস্থ্যকর্মীরা যথাসময়ে উপস্থিত থেকে সেবা নিশ্চিত করবেন। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেবার সময় ও পরিধি আরও বাড়ানোরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দীর্ঘ পাঁচ বছর পর চালু হওয়া চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিকটি এখন স্থানীয় মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews