মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০ মুন্সীগঞ্জে দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী গুরুতর আহত পাঁচ বছর পর চালু হলো দিঘীরপাড়ের বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক, ৫ টাকায় মিলবে চিকিৎসা ও ওষুধ ​টঙ্গিবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন টংগিবাড়ীতে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মাদক ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি আব্দুস সালাম আজাদের টঙ্গীবাড়িতে নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানীয়ার দায়িত্ব গ্রহণ টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা টঙ্গীবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নেতৃত্বে আনন্দ মিছিল বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজনা বাড়লে তা সংঘর্ষে গড়ায়। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ থামানোর সময় শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি মিল্টন দত্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews