শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় টঙ্গিবাড়ীর দিঘীরপাড়ে গোলাপি ইয়াবাসহ গ্রেপ্তার তুহিন খান টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মহসীন খান বাবুকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত, অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবো — সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মৌসুমি আক্তার টঙ্গীবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন ছুঁয়ে চিকিৎসক হলেন টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিম

আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

 

রায়হান বেপারী, টংগিবাড়ী প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) তরুণ প্রজন্মকে রক্তদান ও স্বেচ্ছাসেবামূলক মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টংগিবাড়ী উপজেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের রক্তদানের প্রয়োজনীয়তা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক কাজের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

 

আল-ইনসাফ যুব সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও মানুষের কল্যাণে সম্পৃক্ত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। একজন মানুষের প্রয়োজনে আরেকজন মানুষ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়—এমন মানবিক মূল্যবোধ তরুণ প্রজন্মের মধ্যে গড়ে তুলতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

 

কর্মসূচিতে আল-ইনসাফ যুব সংগঠনের নাঈম হাসান, মো. নজরুল, সোহাগ গোলদার, রাজন মাঝি, রোহান হোসেন, শরিফ শিকদার, আসিফ, মাহিম বেপারীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টংগিবাড়ী উপজেলা ইউনিটের শান্ত কবিরাজ (উপ-দলনেতা-১), রায়হান বেপারী (ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান—জনপ্রশাসন), আহাদ দেওয়ান, ফিমা, ঈশা ও আদিবা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।

 

এ সময় রায়হান বেপারী বলেন, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজে স্বেচ্ছাসেবার চেতনা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews