শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী মামুন মোল্লার নির্বাচনী প্রচারণা টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ভাঙা রাস্তা দেখে বসে থাকেননি মেম্বার, বালুর বস্তায় তাৎক্ষণিক মেরামত টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার

কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী মামুন মোল্লার নির্বাচনী প্রচারণা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কামারখাড়া বাজার এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পথসভা এবং লিফলেট বিতরণ করেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন।

পথসভায় মামুন মোল্লা বলেন, কামারখাড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বাজারের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।

মামুন মোল্লার সমর্থকরা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তারা তার পক্ষে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews