মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীর দিঘীরপাড়ে গোলাপি ইয়াবাসহ গ্রেপ্তার তুহিন খান টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মহসীন খান বাবুকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত, অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবো — সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মৌসুমি আক্তার টঙ্গীবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন ছুঁয়ে চিকিৎসক হলেন টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিম হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট, ক্ষুব্ধ এলাকাবাসী

টঙ্গিবাড়ীর দিঘীরপাড়ে গোলাপি ইয়াবাসহ গ্রেপ্তার তুহিন খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে অভিযান চালিয়ে ২৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টঙ্গিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে টঙ্গিবাড়ী থানাধীন দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মূলচর সাকিনস্থ মৃত বাচ্চু হাওলাদারের বসতবাড়ির কাচারী ঘরের ভিতর থেকে কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ (চব্বিশ) পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪১) উত্তর মূলচরের বাসিন্দা। তার পিতার নাম মৃত হেদায়েত উল্লাহ খান। তিনি টঙ্গিবাড়ী থানার দিঘীরপাড় ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews