রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন সাইফুল ইসলাম চঞ্চল মাতবর টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট টঙ্গিবাড়ীতে চেয়ারম্যানের চাচাতো ভাইসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার সকাল গড়িয়ে দুপুর, তবুও তালাবদ্ধ প্রশাসনিক কর্মকর্তার কক্ষ; পাঁচগাও ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের ক্ষোভ বিয়ে নিবন্ধনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ীতে দুই নিকাহ রেজিস্ট্রারের বিরোধ টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা মালয়েশিয়ায় স্ট্রোকে মারা যাওয়া প্রবাসী কাঞ্চন দেওয়ানের দাফন সম্পন্ন বন্যার্তদের সহায়তায় বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব টঙ্গিবাড়ীতে ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

হরগঙ্গায় অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ও গার্ডিয়ান লাউঞ্জ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

হরগঙ্গায় অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ও গার্ডিয়ান লাউঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

পরীক্ষার দিন কলেজ ক্যাম্পাসে সংগঠনটির পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এ ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই, কক্ষ নম্বর নির্ধারণ এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। পাশাপাশি সুপেয় পানি, স্যালাইন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন।

এছাড়া শিক্ষার্থীদের মাঝে সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল স্টিকার, বই, রিপোর্ট পাতা ও দাওয়াহভিত্তিক তথ্যপত্র। এ সময় কিছু শিক্ষার্থীকে সমর্থক ফরম পূরণ করে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতেও দেখা যায়।

অন্যদিকে, অভিভাবকদের জন্য কলেজ প্রাঙ্গণে পৃথকভাবে গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করা হয়। সেখানে বসার সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা নিশ্চিত করা হয়। দায়িত্বশীলরা অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শুনে সহযোগিতা প্রদান করেন।

ছাত্রশিবিরের দায়িত্বশীলরা জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানো এবং একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য। তাদের এ কার্যক্রম পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews