শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

রাশিয়ায় আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে টংগিবাড়ীর রূপকথার গোল্ড মেডেল অর্জন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:

রাশিয়াতে অনুষ্ঠিত ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড (OIBO) ২০২৬এ গোল্ড মেডেল অর্জন করেছে মুন্সিগঞ্জের টংগিবাড়ীর রূপকথা রায়। ১৫ মে শুরু ২২ মে পর্যন্ত রাশিয়ায় আয়োজনটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছিলো সে। ২২মে পুরস্কার অর্জন করে সে।

 

রূপকথা রায় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রূপকথার মা কৃষিবিদ প্রমিতা শিখা রায় বালিগাঁও আমজাদ আলী কলেজের প্রভাষক এবং বাবা উপজেলার নয়ানন্দ গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী নবীন কুমার রায়ের মেয়ে।

 

জানাযায় পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গবেষণাভিত্তিক সমস্যা সমাধান, জলবায়ু সহনশীলতা এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে কাজ করতে আগ্রহী রূপকথা। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বৈজ্ঞানিক অনুসন্ধান ও আন্তঃশাস্ত্রীয় চিন্তার প্রসারে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। বিজ্ঞানচর্চার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে অর্জন করেছেন সম্মাননা।

 

নবীন কুমার রায় জানান, সকলের নিকট আর মেয়ের জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। যেনো ওর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং বাংলাদেশ তথা মুন্সিগঞ্জের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করতে পারে।

 

উল্লেখ্য, সম্প্রতি তিনি জাপান ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য পূর্ণ অর্থায়িত স্কলারশিপ লাভ করেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে শীর্ষ ৩০ প্রতিনিধির একজন হিসেবে জায়গা করে নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews