শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জ শহরে ফ্ল্যাটের ভিতরে পতিতাবৃত্তি,  ৯ নারী সহ আটক ১০

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯নারী ও একজন খদ্দেরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানার একটি দল স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পৌর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৯ জন নারী ও ১ জন খদ্দেরকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মূলহোতা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নিজেদেরসহ আরও নারীদের দিয়ে দেহব্যবসা পরিচালনা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো বলেও জানিয়েছে পুলিশ।এছাড়া অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

 

বিদেশ ফেরত ব্যক্তিরাই তাদের বেশিরভাগ বিশেষ গ্রাহক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews